আমার যা কিছু তোমায় দিয়ে
নি:শ্ব হব আমি
তোমার মাঝেই দেখবো নিজেকে
ধন্য হব আমি
তোমাকে নিয়ে গর্বে আমার
ভরে যাবে বুকখানি
তোমার কথা বলতে গিয়ে
ঝড়বে সুখের পানি
তোমাকে ঘিরে বাঁচব আমি
যদিও দাও ভীষন দুখ
তবুও আমি তোমার মাঝেই
খুঁজে পাব মোর সকল সুখ।
Tags:
বাংলা কবিতা
