তুমি আছো তাই বেঁচে থাকার রসদ পাই।
তুমি আছো তাই বাংলা সাহিত্য সংস্কৃতি প্রাণিত।
তুমি আছো আমার অন্তরের অন্তঃস্থলে.
তোমার উপস্থিতি এখনও মত্ততা আনে হৃদয়ে।
তুমি অমর...আমার কাছে
সকল মননশীল হৃদয়ে।
তুমি আছো তাই নিজেকে করেছি আবিষ্কার
তুমি আজও সূর্যের মতো আলোকিত করেছো সাহিত্যকে
তুমি বিশ্বদরবারে এনেদিয়েছো
গীতিকবিতার সর্বোচ্চ সম্মান
শতকোটি প্রণাম তোমার চরণে আমার ঠাকুর....
তুমি মহীয়ান...তোমার চিরায়ত প্রতিভায় তুমি মৃত্যুহীন হে কবি🙏🙏🙏🙏
Tags:
বাংলা কবিতা
