এখন তো বৃষ্টি বারোমাস
পথঘাটও নিরাপদ নয়,
আলো আঁধারের গায়ে কারা সাঁকো বানিয়েছে কুয়াশার /
তার ঢিল ছোঁড়া দূরে কেউ মেঘের শরীর নিয়ে /
কাঠামো সাজিয়ে, তাকে ভালবাসে
পাখির ডানায়, ভোরে,বিগত রাতের হিম
স্খলিত প্রগলভতা
কপালের ঘাম,
শুধু এটুকু বেহায়াপনা দেখে ফিরে যাবো।
Tags:
বাংলা কবিতা
