কাব্যে গাথায় ছন্দে ভাষায়
কবিতারা চায় মুক্তি,
কবির কলমে ধেয়ানে মননে
ঝিনুকের বুকে শুক্তি।
ছন্দের দোলায় মনে ওঠে
অনুভবের ঝঙ্কার,
শব্দমালা গেঁথে ফেলে
কবিতা মুক্তির অলংকার।
ঋতু প্রেম বিরহ আবেগে স্মৃতিতে
কাব্যের ভাষায় বলে,
ব্যক্ত হয় প্রত্যক্ষ অনুভূতি
শব্দে ছন্দে মালা হলে।
কবির মননে ধ্যানে গহনে
নিভৃতে জাগে কাব্যরা,
মুক্তি মাগে কলমে কবির
ফুটে ওঠে কত অধরা।
Tags:
বাংলা কবিতা
