প্রভাতে তারে বেসেছি ভালো মলিন আশার দেশে।
খূঁজেছি তোমায় রাত জাগা রথে শঙ্খচিলের বেশে।
তুমি আসো আলোর সাজে
লজ্জাবতীর মধুর লাজে
পাগল হাওয়াই ভাসা সুর আজও আমার কানে।
রঙিন সাজে ছিন্ন তবু মিশে রয়েছে আমার প্রাণে।
আমার জীবন সাথে লয়ে আসো তুমি পূবের চাদ।
রক্ত মাখা হাত যেন প্রেমের সুরে হয়েছে শরীর বাদ।
আসো নদীর ঢেউয়ের স্বরে
হৃদয়ে আধার হতে দূরে
তোমার প্রেমের রাঙামাটি রয়েছে আজও আমার বুকে।
কবর তলে রয়েছি আমি তোমায় ছাড়া সুখে।
দূরে আমি তাই বাসো তুমি ভালো মোরে এত।
হাজার তারার আলো যেন আমার কবরে শত।
নীরব চোখে চাইবে যদি
বইবে পথহারা অশ্রু নদী
মলিন মুখের কষ্ট তুমি বাইবে তবে গভীর জলে।
জীবন তরী ডুববে আমার বাসবে ভালো তুমি বলে।
কাঁদা কাঁদা মন ভিজছে কেমন প্রেমের অবসরে।
রাতজাগা চোখ ক্লান্ত হয়ে দূরে চলেছে অভিসারে।
নির্জনে ক্লান্তি বাধন হারা
তোমার টানে পাগল পারা
জানে না সে কোথায় আছে মিলনের মোহনা।
মন হারা পাখি যায় উড়ে যাক থামাতে বলো না।
